শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০৭

শ্রমিকের মৃত্যু সেপটিক ট্যাংকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি কারখানার সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে ঢাকা সাভারের আশুলিয়ায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ মার্চ) রাত ৯ টার দিকে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
জানা গেছে, গতকাল বুধবার বিকেলে আশুলিয়ার শিমুলতলা দরগারপাড় এলাকায় একটি কারখানার সেপটিক ট্যাংক পরিস্কার করতে নামেন পরিচ্ছন্নতা কর্মী মিঠু, কারখানার শ্রমিক রাকিব ও মোহাম্মদ আলী। পরে তারা সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে ভেতরে আটকে পড়েন।
পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সেফটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, সেপটিক ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।