শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০৭

আটক মাদকের অভিযানে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকবিরোধী অভিযান চালিয়ে ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় ৫২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপি’র নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩৩৫.৪৭ গ্রাম ৪১ পুরিয়া হেরোইন, এক হাজার ৪২৬ পিস ইয়াবা, ২৯০ বোতল ফেনসিডিল, ছয় লিটার দেশী মদ, ২৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ১৯ কেজি ৮২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত হয়েছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।