ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বশির নামে এক ব্যক্তি চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে আত্মহত্যা করেছেন। সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, তিন বছর আগে তার স্ত্রী অসুস্থতায় মারা যান। পরে তিন সন্তান ও মাকে নিয়ে কলেজ রোডস্থ একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বশির কিশোরগঞ্জের বাজিতপুর থানার ইলছিয়া এলাকার মৃত শমসের আলীর ছেলে।
নিহতের বড় ভাই মোহাম্মদ আক্কাছ বলেন, বশিরের আয় রোজগার কম হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিল। ভাড়া বাসায় সে আত্মহত্যা করে। তার আত্মহত্যায় কারও প্রতি আমাদের অভিযোগ নেই।
পাহাড়তলী থানার এসআই আশরাফুল বলেন, আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।