বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:১৪

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ বরিশালের গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গর্ভনিংবডির সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র জনাব, মোঃ হারিছুর রহমান এবং উদ্বোধক ছিলেন গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের গর্ভনিংবডির সভাপতি আবু সাইদ নান্টু। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জাতীয় ক্রীড়া সংস্থার গৌরনদী উপজেলার সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ ও সহকারী শিক্ষক এ কে এম অহিদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার চুন্নু ফকির, গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, গৌরনদী পৌরসভার কাউন্সিলর জিএম আমিনুল ইসলাম শাহীন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুনা আলম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা খানম সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”