শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২১

এক ব্যক্তির মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ নরসিংদীর মনোহরদীতে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকা থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, সুরতহাল শেষে মরদেহ থানায় আনা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।
পুলিশ জানায়, এলাকাবাসী ধানক্ষেতে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরে মরদেহটি মর্গে পাঠানো হবে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহিরুল আলম বলেন, তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। কি কারণে বা কিভাবে তার মৃত্যু হয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।