ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪৪ কেজি গাঁজা হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামের আব্দুল কুদ্দুছের স্ত্রী পারভীন (৪০), নালুয়া চা বাগান মৃত জয়নাল মুন্ডার ছেলে সাধন মুন্ডা (৪০)।
পুলিশ জানায়, বুধবার (৮ মার্চ) থানা পুলিশের একটি দল পারভীনের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ পারভীন ও সাধন মুন্ডাকে আটক করে।
মাদক কারবারিদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, রাশেদুল হক।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।