শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৩৫

একজন নিহত মোটরসাইকেলের সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যশোরের শার্শার উলাশিতে গোলাম রাব্বি পিয়াস হোসেন (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত গোলাম রাব্বি পিয়াস উলাশি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মজনু আলীর ছেলে ও উলাশি বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্বজন হাফিজুর রহমান জানান, বুধবার বিকেলে উলাশি বাজারে তার পিতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল চালিয়ে আরো একজন আরোহীসহ শার্শার মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। কামারবাড়ী মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেল দুটি। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গোলাম রাব্বি পিয়াসের।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এস এম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।