ডেইলি ক্রাইম বার্তা : পিকনিকের বাস উল্টে নেত্রকোনার দুর্গাপুরে হিমেল (১০) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এসময় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আহতরা ময়মনসিংহ, নেত্রকোনা ও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (৮ মার্চ) সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পিকনিকে বাসটি ময়মনসিংহের মুক্তাগাছার একটি মাদ্রাসা থেকে দুর্গাপুরে যাচ্ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছার একটি মাদ্রাসা থেকে শিক্ষক শিক্ষার্থীসহ একটি বাস নেত্রকোনার দুর্গাপুরে পিকনিকের জন্য যাচ্ছিল। বুধবার সকাল আনুমানিক ১০ টার দিকে লক্ষ্মীপুর বাজারের কাছাকাছি পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে।
এতে দ্রতগামী বাসটি সড়কের পাশে পড়ে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হিমেল নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ জনাব, শিবিরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতেদর উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”