শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৩৫

মাদকসেবীর কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাঁচ মাদক সেবনকারীকে জামালপুরের বকশীগঞ্জে তিন মাস ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ মার্চ) রাত ১০টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব, আতাউর রাব্বী এই রায় দেন।
জানা যায়, জামালপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার সন্ধ্যায় বকশীগঞ্জের পৃথক ২টি স্থানে অভিযান চালায়। অভিযানে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ঝুরাইপাড়া গ্রামের দুদু ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২০), আহাজ উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (২৭), বকশীগঞ্জের কাইগমারী পাড়ার মোহাম্মদ আলীর ছেলে আল আমিন (৩০), মিয়াপাড়ার ভিখু মিয়ার ছেলে শাকিল (১৯) ও মিরা মিয়ার ছেলে রবিন মিয়াকে (২৫) আটক করা হয়। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, আতাউর রাব্বী তাদের প্রতিজনকে তিন মাস ৭ দিন করে কারাদণ্ডের আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, আতাউর রাব্বী জানান, ঘটনার যথেষ্ট সত্যতা থাকায় তাদের প্রতিজনের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।