শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৩৫

সড়ক দুর্ঘটনায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হবিগঞ্জের হবিগঞ্জ-লাখাই সড়কের মনতৈল এলাকায় নজরুল ইসলাম তুফান (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত অপর ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রবিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম তুফান লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র। আহত স্বাধীন (২৫) একই গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। নিহত নজরুল ইন্টারনেট সেবা দাতা একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
উপজেলার করাব গ্রামে কাজ শেষে বাড়ির দিকে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। সংবাদ পেয়ে লাখাই থানার এসআই দেবাশীষ তালুকদারসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।