শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৭

মাদক বিক্রি ও সেবনের অপরাধে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক বিক্রি ও সেবনের অপরাধে ঢাকা রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (৫ মার্চ) সকাল ছয়টা থেকে আজ সোমবার (৬ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত ঢাকা রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জনাব, মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৩৫ গ্রাম ২২৭ পুরিয়া হেরোইন, ৬৬৭ ইয়াবা, ১০ বোতল দেশি মদ ও ৬০ কেজি ৯২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।