শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৭

সড়কে বাসের ধাক্কায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পূজা শেষে বাড়ি ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় গোপাল চন্দ্র চক্রবর্তী (৩৫) নামে এক ব্রাহ্মণ নিহত হয়েছেন।
শনিবার রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার নাগপাড়া সদরদী গ্রামের নারায়ণ চন্দ্র চক্রবর্তীর ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার ঘারুয়া গ্রামে শনি পূজা শেষ করে ভ্যানে করে বাড়ির উদ্দেশে রওনা হন গোপাল চন্দ্র চক্রবর্তী। পথিমধ্যে পূর্ব সদরদী পুরাতন ইটভাটা বটতলা এলাকায় এলে একটি বাস তার ভ্যানে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জনাব, মো. তৈমুর ইসলাম বলেন, পুলিশ বাস ও ভ্যানটি উদ্ধার করেছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।