শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৭

ইয়াবাসহ গ্রেফতার একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চার হাজার ইয়াবাসহ মো. রোকন উদ্দিন ফয়সাল নামে ঢাকা রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।
২ মার্চ দিবাগত রাতে ওই থানার হলি ফ্যামিলি হাসপাতাল রোডে মহিলা উন্নয়ন ভবনের গেইটের বিপরীত পাশের রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জনাব, মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, একজন মাদক বিক্রেতা মহিলা উন্নয়ন ভবনের বিপরীত পাশে রাস্তায় ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে- এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রোকনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।