শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৭

জুয়া‌ড়ি আটক জুয়ার আসর থেকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ভোলার সদর উপজেলায় ১২ জুয়া‌ড়ি‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্প‌তিবার ২ মার্চ সন্ধ্যার পরে জেলার ভেদু‌রিয়া ইউ‌নিয়‌নের ব‌্যাং‌কেরহাট সংলগ্ন বাগান থে‌কে তাদের আটক করা হয়।
আটককৃত জুয়া‌ড়িরা হলো—মো. মিরাজ, মো. শরীফ, আবুল খায়ের, মনির হোসেন, রুবেল, জসিম, লিটন মাঝি, মোসলেহ উদ্দিন, মো. তামিম, রাকিব, হুমায়ুন কবির (মিলন) এবং মো. নজরুল ইসলাম। তাদের সবার বাড়ি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সদর উপজেলার ভেদু‌রিয়া ইউ‌নিয়‌নের ৬ নম্বর ওয়া‌র্ডের মোল্লা কা‌ন্দির একটি বাগান থে‌কে ছয়জন ও ৫ নম্বর ওয়া‌র্ডের একটি কলাবাগান থে‌কে ছয়জন‌কে জুয়া খেলা অবস্থায় আটক করা হ‌য়। এ সময় তাদের কাছ থে‌কে নগদ চার হাজার ৫৪৫ টাকা উদ্ধার করা হয়েছে।
ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শাহীন ফ‌কির বিষয়টি নি‌শ্চিত ক‌রে জানান, আটককৃত‌দের বিরু‌দ্ধে আইনি ব‌্যবস্থা গ্রহণ করা হবে।