শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৭

তল্লাশি চালিয়ে ইয়াবাসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কে ৯ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে পটিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার ২ মার্চ রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পটিয়া কমলমুন্সির হাট এলাকায় পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, চকরিয়া থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি মাইক্রো তল্লাশী চৌকি এলাকায় আসলে সাধারণ যাত্রীদের নামিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় চালকের পাশের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাইক্রোসহ চালক সমির উদ্দিনকে (৩৫) আটক করা হয়েছে।
জব্দ করা মাধকের দাম প্রায় ৫০ লাখ টাকা।
আটক সমির উদ্দিনের নামে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রজু করা হয়েছে। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছেন।