শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৭

পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে বরিশালে বিএমপি সহ সকল পুলিশ ইউনিটের শ্রদ্ধা।

ডেইলি ক্রাইম বার্তা : বরিশাল মেট্রো পলিটন বিএমপি পুলিশ মেমোরিয়াল ডে- উপলক্ষে ০১ মার্চ সকাল ১০ টায় “কর্তব্যের তরে, করে গেল যারা, আত্মবলিদান 
প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান” বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে কর্তব্যরত অবস্থায় শাহাদাত বরণকারী বীর পুলিশ সদস্যদের প্রতি বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়। 
বরিশাল রেঞ্জ, বরিশাল জেলা সহ বরিশালের সকল পুলিশ ইউনিট পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 
এ সময় বরিশাল রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব, এস এম আক্তারুজ্জামান সহ সকল ইউনিট প্রধান ও বিএমপির শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”