ডেইলি ক্রাইম বার্তা : বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ বরিশাল জেলার গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। উক্ত ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের গর্ভনিংবডির সভাপতি ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগ এর সহসভাপতি আবু সাইদ নান্টু। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন। গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান, গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি ও গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের গর্ভনিংবডির সদস্য মোঃ আনিসুর রহমান,গনেষ দাস,মোঃ মনিরুজ্জামান, দিপাংশু কুমার মন্ডল, সদস্য ও এবি সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক মোঃ আনিসুর রহমান, গৌরনদী গার্লস স্কুল কলেজের সহকারী প্রধান শিক্ষক আলী আজিম খান পলাশ, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যক্ষ সুবীর চাকলাদার, সহকারী অধ্যক্ষ নির্মল উপজেলা আওয়ামীলীগ এর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ হালিম, গৌরনদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মোঃ আল-আমীন হাং, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপ, গৌরনদী পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুনা আলম, ১,২,৩, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার, কাউন্সিল মিলন খলিফা সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”