শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১১

গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩৪ কেজি গাঁজাসহ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে লীল মিয়া (৪০) নামের একজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ব্যাটালিয়নের একটি দল দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আনুমানিক ১০ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩৪ কেজি গাঁজাসহ লীল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার লীল মিয়ার কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাব জানায়, লীল মিয়া একজন পেশাদার মাদককারবারি। বেশ কিছুদিন ধরে তিনি দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।
গ্রেপ্তার লীল মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।