ডেইলি ক্রাইম বার্তা : ২নং মেদাকুল গৌরনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার উপজেলায় ২৩ ফেব্রুয়ারী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সমির দে,র সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম সেন্টুর পরিচালনায় বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি আবদুছ ছালেক মামুন, সাংবাদিক সরদার মনিরুজ্জামান, ২ন মেদাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মাওলা সেরনিয়াবাত, সহকারী শিক্ষক নাজমা খাতুন, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক বিবেকানন্দ নন্দী, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক রাখী রানী দত্ত, সহকারী শিক্ষক বলরাম পাল সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”