শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১১

বাবা-ছেলে পাখি শিকারের দায়ে কারাগারে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাখি শিকারের অপরাধে বাবা ও ছেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার রাজশাহীর চারঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে বাবা ও ছেলেকে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, সোহরাব হোসেন। পরে অভিযুক্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মদনহাট গ্রামের আবু বক্কর সিদ্দিক (৫৫) ও তার ছেলে ফিরোজ হোসেন (৩২)। এদিকে উদ্ধারকৃত পাখিগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।