বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:১৬

তিনটি বিদ্যালয়ে নগরকান্দায় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : পোড়াদিয়া ছৈয়দ আলী খান উচ্চ বিদ্যালয় ও পোড়াদিয়া সরকারি প্রাঃ বিদ্যালয় এবং ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারী বুধবার সকালে পোড়াদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খেলা টি শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য জনাব, শাহদাব আকবর লাবু চৌধুরী (এমপি)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান, পোড়াদিয়া ছৈয়দ আলী খান উচ্চ বিদ্যালয়ের সভাপতি রেজাউল মাতুব্বর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকার,শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মিয়া, আওয়ামী লীগ নেতা কুদ্দুস মোল্লা, আওয়ামী লীগ নেতা বাবুল মাতুব্বর, পোড়াদিয়া ছৈয়দ আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরপর বিকাল ৩ ঘটিকার সময় পুরাপাড়া ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন জাতীয় সংসদ সদস্য জনাব, শাহদাব আকবর চৌধুরী লাবু। ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ বদিউজ্জামান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, সাবেক পুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবাহান মিয়া,পুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির এর সভাপতিত্বে প্রধান অতিথির হাত দিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”