বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:১৫

সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বরিশালের গৌরনদীতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

ডেইলি ক্রাইম বার্তা : ঐতিহ্যবাহি গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দুইদিন ব্যাপী বরিশালের গৌরনদীতে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ২০২৩ বুধবার অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর আওয়ামিলীগ এর সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, গৌরনদী মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. সাহিদা আক্তার, চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, গৌরনদী পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুনু আলম, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”