ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৬ জন পরিবহন চাঁদাবাজকে ঢাকা রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও কোতোয়ালি এলাকা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আটকরা হলেন—জসিম (৪১), সোহেল (২৭), মোক্তার হোসেন (৩১), জুলহাস মিয়া (৪৩), মোহাম্মদ আলী (২১), মাহমুদুল রহমান মিদুল (১৯), রাকিব (২২), মানিক (৩০), মিঠু (২৪), রুবেল (২২), শুভ (২৫), শাহিন হোসেন (২৫), ইমন (২৪), জুবায়ের প্রধান (২১), দুলাল (৪৮) ও নজরুল ইসলাম (২১)।
গতকাল মঙ্গলবার র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি জনাব, মোহাম্মদ ফরিদ উদ্দিন তাদেরকে আটকের বিষয়টি জানান।
তিনি জানান, ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি কাঠের লাঠি, ১১টি মোবাইল ও আদায়কৃত চাঁদা নগদ ৬ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়।