শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১১

ট্রাকচাপায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় সমলা খাতুন (৫৫) নামের এক নারী মারা গেছেন। তিনি উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই দাসপাড়া গ্রামের আব্দুল হেকিমের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ওই নারী তার বাড়ির সামনের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাশে গাছের ঝড়া পাতা কুড়াচ্ছিলেন। এ সময় বিরিশিরি থেকে ময়মনসিংহগামী একটি বালুবোঝাই ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ওই নারীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।