শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৩

ইউএনওকে বিদায় সংবর্ধনা বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নোতি পাওয়ায় ও বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বরিশালের গৌরনদী উপজেলায়।
গৌরনদী উপজেলায় উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে শহিদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সৈকত গুহ পিকলু, ফারুক হোসেন মোল্লা প্রমূখ। শেষে পদন্নোতি প্রাপ্ত ইউএনওকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা মানবাধিকার ইউনিটির কর্মকর্তারা বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”