শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৩

একজন নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রাইভেটকারের চাপায় গোপালগঞ্জের কাশিয়ানীতে বিভূতি ঢালী (৩৫) নামে এক রোলার চালক নিহত হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তাড়াইল পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জনাব, খান শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বিভূতি ঢালী গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মৃত মণীন্দ্র চন্দ্র ঢালির ছেলে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।