শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৩

পলাতক আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পলাতক আসামি মো. তামিমকে (১৯) রাজশাহী থেকে গ্রেফতার করেছে র‌্যাব, আর এ ঘটনা নাটোরে এক স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামির ঘটনা। শনিবার মধ্যরাতে রাজশাহী মহানগরের কাশীয়াডাঙ্গা থানার কাঠালবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তামিম নাটোর সদর উপজেলার চাঁনপুর পাবনাপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি।
র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. ফরহাদ হোসেন জানান, ৮ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে তামিমের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তামিম। দীর্ঘদিন তারা ফোনের মাধ্যমে কথা বলে। পরে বিয়ের প্রলোভন দিয়ে গত ৭ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া চাঁনপুর গ্রামে নিয়ে আসে। ওইদিন রাতে এলাকার একটি বিলেরমধ্যে কলা বাগানে নিয়ে তামিম ও তার সহযোগী পীরগঞ্জ মাটিয়াপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. আব্দুল মজিদ (২৬), চাঁনপুর পাবনা পাড়া গ্রামের সোনাউল্যাহর ছেলে মো. সিরাজুল ইসলামসহ (৩০) অজ্ঞাত আরও দুইজন ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরবর্তীতে ছাত্রীর বাবা বাদী হয়ে নাটোর সদর থানায় মো. তামিম, মো. আব্দুল মজিদ ও মো. সিরাজুল ইসলামের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত দুই জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি আব্দুল মজিদ ও সিরাজুল ইসলামকে গ্রেফতার করে।
জনাব, মো. ফরহাদ হোসেন আরও জানান, ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করলে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে রাজশাহী মহানগর এর কাশীয়াডাঙ্গা থানার কাঠালবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. তামিমকে গ্রেফতার করা হয়।