শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩৩

যাত্রী আটক ভারতীয় রুপিসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে যশোরের বেনাপোল চেকপোস্টে, যশোরের বেনাপোল চেকপোস্টের বিজিবি ক্যাম্পের সদস্যরা ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপিসহ এম এ হান্নান ভূঁইয়া (৪৪) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাজানকারা গ্রামের এম এ কাদের ভূঁইয়ার ছেলে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে স্থাপিত বিজিবি তল্লাশি চৌকি থেকে ওই যাত্রীকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জনাব, আহমেদ হাসান জামিল জানান, বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পে দায়িত্বরত হাবিলদার মো. তোতা মিয়া তার নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশি অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল চেকপোস্ট বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত হতে আগত সন্দেহভাজন বাংলাদেশি এক পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশি করে তার ব্যাগের মধ্যে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপি ও ২টি মোবাইল পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় রুপি অবৈধভাবে বহন করছিল বলে বিজিবির কাছে সে স্বীকার করেন। আটককৃত ভারতীয় রুপি ও মোবাইলের সিজার মূল্য ১২ লাখ ২৭ হাজার ৫শ টাকা। আটককৃত ভারতীয় রুপিসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।