শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩৩

আরোহীর মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় ঘাটাইলে মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের গুনগ্রামের কাছে হাজীনগরে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মারা যান ৩ আরোহী। নিহতরা হচ্ছেন-স্থানীয় লাউয়া গ্রামের সহিদ মিয়ার ছেলে সোনা মিয়া (২০), অষ্টচল্লিশা গ্রামের মৃত বাছেদের ছেলে আলমগীর হোসেন (৩০) ও ধনবাড়ি এলাকার শ্রী হরিপুর পান কাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে শামীম (২২)। তারা ৩ জনই পেশায় গ্যারেজের মিস্ত্রি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘাটাইল পৌরশহরের তালতলা এলাকার এক গ্যারেজের মিস্ত্রি গ্যারেজ বন্ধ করে মোটরবাইক নিয়ে হামিদপুরের দিকে যাওয়ার সময় অজ্ঞাত এক গাড়ির চাকায় পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়।
এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার ইন চার্জ (ওসি) জনাব, আজহারুল ইসলাম সরকার বলেন, ধারণা করা হচ্ছে তারা বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিল। এতে রং সাইডে গিয়ে অজ্ঞাত গাড়ির মুখোমুখি হয়ে এ ঘটনা ঘটতে পারে। তবে গাড়িটি আটক করা যায়নি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।