শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩৩

শ্রমিকের মৃত্যু সেপটিক ট্যাংকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সেপটিক ট্যাংকে কাজ করার সময় চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন- মো: ইয়াসিন (২৭) ও মো: বাদশাহ (২৬)।
হাটহাজারী ফায়ার স্টেশনের কর্মকর্তা মো: শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা বিকেল ৫টার দিকে তাদের উদ্ধার করেছি।
হাটহাজারী থানার মদুনাঘাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: আলমগীর জানান, নির্মাণাধীন ওই ভবনের সেপটিক ট্যাংকে তিন শ্রমিক কাজ করতে নামলে দু’জন অসুস্থ হয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।