ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তুচ্ছ ঘটনায় বগুড়ায় চারজনকে ছুরিকাঘাত করা হয়েছে। এদের মধ্যে একজন কিশোরও রয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে শহরে পৃথক স্থানে ঘটনাগুলো ঘটে।
আহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল করিমের ছেলে রাব্বী মিয়া (১৯), একই উপজেলার আবুল কালাম আজাদের ছেলে প্রিন্স আব্দুল্লাহ (২০), বগুড়া শহরের রহমান নগর এলাকার জালাল উদ্দীনের ছেলে তুষার আব্দুল্লাহ (২৩) ও দক্ষিণ ফুলবাড়ি এলাকার শাহিন সরকারের ছেলে রায়হান সরকার (১৪)। বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে তুষার আব্দুল্লাহর অবস্থা আশঙ্কাজনক।
এসব তথ্য জানিয়েছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।