শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৩

এক কিশোরীর আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানতাসা (১৬) নামের এক কিশোরী বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নশরতপুর ইউপির অর্জুনগাড়ী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মানতাসা ওই গ্রামের আব্দুল মামুন আকন্দের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কিশোরী মানতাসা স্থানীয় স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। এরপর দারিদ্র্যতার কারণে আর স্কুলে যেতে পারেনি। মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ত। একপর্যায়ে রবিবার বেলা সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ওই কিশোরী আত্মহত্যা করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।