শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৩

জনগণের আস্থা অর্জন করলেন বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কিছুদিনের মধ্যেই বরিশালের কর্মস্থলে যোগদানের পরে জনসাধারণের আস্থা অর্জন করেছেন বরিশালের জেলা প্রশাসক জনাব, মোঃ জাহাঙ্গীর হোসেন। নিজ দায়িত্বে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে সম্মাননা জানিয়েছেন তিনি। ইতোমধ্যে নিজ দপ্তর কে সম্পূর্ণরূপে দুর্নীতি মুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় স্বাধীনতাযুদ্ধে অসামান্য অবদান রাখায় জাতির ১০ শ্রেষ্ঠ সন্তানের বাড়িতে গিয়ে সম্মাননা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জনাব, মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি পরিদর্শনের পাশাপাশি তাদের ফুলের শুভেচ্ছা, মিষ্টি, পোশাক উপহার দেন তিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ জন বীর মুক্তিযোদ্ধার বাড়ি বাড়ি গিয়ে এ সম্মাননা জানানো হয়। যাদের সম্মাননা জানানো হয়েছে তার মধ্যে পাঁচজন বরিশাল মহানগরের এবং পাঁচজন সদর উপজেলার বাসিন্দা। যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা কেএস ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা ছালাহ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মৃত আজিজুল হক মানিক, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক জমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মৃত মহম্মদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ বরিশালের উপপরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ, বীর মুক্তিযোদ্ধাদের সন্তানসহ অনেকে।