রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৬

বিনামূল্যে ওষুধ ও চিকিৎসার আওতায় দেশের মানুষ : স্বাস্থ্যমন্ত্রী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলায় ১৫ লাখ পরিবারের মাঝে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জনাব, জাহিদ মালেক। এসব পরিবারের ৬০ লাখ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছে। পরে পর্যায়ক্রমে সারা দেশের মানুষ এ স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জেলার স্বাস্থ্য সূরক্ষা কর্মসূচি (এসএসকে) উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা চাচ্ছি স্বাস্থ্য সেবা শুধু ঢাকায় নয়, জেলা-উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে নিয়ে। প্রতিটি জেলা হাসপতালে ১০ বেড আইসিও, ডায়ালাইসিস বেড করব। দেশের অনেক লোক কিডনি রোগে আক্রান্ত। তারা ডায়ালাইসিস করতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়। তাই আমরা জেলা পর্যায়ে বিনামূল্যে ডায়ালইসিসের ব্যবস্থা করছি।
স্বাস্থমন্ত্রী আরও বলেন, আমরা টেলিমিডিসিনের ব্যবস্থায় কাজ করছি। যাতে মানুষ ঘরে বসে উন্নত চিকিৎসা নিতে পারে। আমরা দিন দিন স্বাস্থ্য সেবার মান বাড়াচ্ছি।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জনাব, মো: শাহ আলম, যুগ্ম-সচিব জনাব, মো: হেলাল হোসেন, এনডিসি মহাপরিচালক সাহান আরা বানু, অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানা প্রমুখ।