শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৪

মাদকের বিরুদ্ধে অভিযান : আইজিপি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকের বিরুদ্ধে অভিযান। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব, মো. আলী হোসেন ফকির বলেছেন, আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। প্রত্যেক মাদক কারবারি ও প্রত্যেক ছিনতাইকারী একাধিকবার আইনের আওতায় এসেছে। কিন্তু আইনের ফাঁকফোকরের কারণে তাদের ওইভাবে আটকে রাখতে পারিনি। তারা আবার বের হয়ে একই অপরাধে জড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন, মাদক আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করছে। ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক নানা নামে তরুণদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
অনেক সময় এগুলোকে এনার্জি ট্যাবলেট বা অন্য কোনো আকর্ষণীয় নামে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাই আমাদের সন্তানদের এ বিষয়ে সচেতন করতে হবে।
আজ শনিবার সকালে ঢাকা রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’ অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।