শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৯

তিনজনের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে, আর এ ঘটনা ঢাকা সাভারের আশুলিয়ায়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ।
শুক্রবার গভীর রাতে ঢাকা সাভারের আশুলিয়া মধ্য জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি জনাব, মোহাম্মদ তরিকুল ইসলাম।
তিনি বলেন, অগাস্ট মাসের ৯ তারিখে তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে কক্ষটি ভাড়া নিয়েছিল। প্রতিবেশীরা জানিয়েছেন ঘরটির দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। শুক্রবার ওই কক্ষটি থেকে পচা দুর্গন্ধ আসায় তারা তাৎক্ষণিক পুলিশকে ফোন দেয় ও পুলিশ এসে লাশ উদ্ধার করেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।