ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চারটি আইফোন মডেল অ্যাপল বিগত কয়েক বছর ধরে বাজারজাত করে আসছে-মিনি, স্ট্যান্ডার্ড, প্রো এবং প্রো ম্যাক্স। যদিও গত বছর আইফোন ১৪ সিরিজে মিনি মডেলের পরিবর্তে ‘প্লাস’ নামাঙ্কিত ফোন বাজারে এনেছে তারা। আর এই বছরও তার অন্যথা হবে না বলে আশা করা হচ্ছে। এখন সূত্রের খবর, পরের বছর অর্থাৎ ২০২৪ সালে আইফোন সিরিজকে নতুন করে সাজিয়ে আল্ট্রা বলে একটি নতুন মডেল লঞ্চ হতে পারে, যা প্রো ম্যাক্স এর থেকে আরও শক্তিশালী, অত্যাধুনিক হবে বলে জানা গিয়েছে।
অ্যাপল আইফোন আল্ট্রা ফ্ল্যাগশিপ ২০২৪ সালে লঞ্চ হতে পারে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল আগামী বছর প্রো এবং প্রো ম্যাক্স মডেলের সাথে অ্যাপল আইফোন আল্ট্রা লঞ্চ করার পরিকল্পনা করছে, যার অর্থ হল আইফোন ১৬ সিরিজে নতুন মডেল যোগ হবে। এর আগে, আশা করা হয়েছিল যে প্রো ম্যাক্স মডেলটি প্রতিস্থাপন করতে আইফোন ১৫ লাইনআপের অংশ হিসাবে আল্ট্রা মডেলটি লঞ্চ করা হবে। তবে এখন দাবি করা হচ্ছে যে, এবছরও আইফোন ১৫ প্রো ম্যাক্স বাজারে আসবে এবং আল্ট্রা ভ্যারিয়েন্ট একটি নতুন সংযোজন হবে।