শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৩

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস চাপায় কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেল আরোহী ২ বেকারি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বরুড়া-লালমাই সড়কে উপজেলার মৌলভীবাজারে এ ঘটনা ঘটে বলে জানান বরুড়া থানার ওসি জনাব, ইকবাল বাহার মজুমদার।
নিহতরা হলেন জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকার বাসিন্দা অহিদুর রহমান (৪০) ও সাগর মিয়া (২৮)। তারা বরুড়া পৌরসভার চেয়ারম্যান পোল সংলগ্ন এলাকার একটি বেকারিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয়রা জানান, নিহত ২ জন ও আহত আরেক শ্রমিক মোটরসাইকেলে করে মৌলভীবাজারে রাতের খাবার খাওয়ার জন্য আসেন। খাবার খেয়ে তারা ফের বেকারিতে যাওয়ার পথে বাজারের ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সামনে কুমিল্লা থেকে বরুড়াগামী পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ওসি জনাব, ইকবাল বাহার মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।