শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৭

কালোবাজারি চক্রের সদস্য গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টিকিট কালোবাজারি চক্রের ঢাকা রাজধানীর বিমানবন্দর ও কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে অন্যতম মূলহোতাসহ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বুধবার রাজধানীর বিমানবন্দর ও কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এতে টিকিট কালোবাজারি চক্রের অন্যতম হোতাসহ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজত থেকে মজুত করা বিপুল পরিমাণ ট্রেনের টিকিট জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।