শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৭

পর্যালোচনা সভা অনুষ্ঠিত বরিশাল মেট্রো পলিটন বিএমপির।

ডেইলি ক্রাইম বার্তা : সদরদপ্তর সম্মেলন কক্ষে বরিশাল মেট্রো পলিটন বিএমপি দক্ষিণ বিভাগের মাসিক অপরাধ পর্যালােচনা সভা অনুষ্ঠিত হয়েছে বরিশালে ৬ ফেব্রুয়ারি সোমবার বেলা ১২ টায়।
সভায় সভাপতিত্ব করেন, উপ পুলিশ কমিশনার দক্ষিণ জনাব, মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার। এ সময় তিনি বিগত মাসের অপরাধ তথ্য পর্যালােচনা করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তি ও জঙ্গিবাদ সংক্রান্তে আগাম তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় আরাে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব, মােঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালি মডেল থানা জনাব, মােঃ মেহেদী হাসান, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা ও বন্দর থানা সহ অন্যান্য অফিসারবৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”