ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নারী এনজিও কর্মীর কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তবে তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পশ্চিম বাহারছড়া এলাকায় একটি ভবনের ৪র্থ তলায় একমাস আগে ফ্ল্যাট ভাড়া নেন ওই নারী এনজিও কর্মী। তিনি একাই থাকতেন ফ্ল্যাটে। আনুমানিক ২৫ বছর বয়সী এই তরুণীর নাম নিশাত বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করেন। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানান তিনি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।