শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১৯

অতর্কিত হামলায় ব্যবসায়ীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আব্দুল খালেক নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অতর্কিত হামলায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধান ব্যবসায়ী মনসুর আলীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন খালেক একই এলাকার টেংরিয়া গোপালপুর গ্রামের বাসিন্দা এবং নিহত ধান ব্যবসায়ী মনসুর দিনাজপুর জেলার বিরোল উপজেলার গগনপুর গ্রামের বাসিন্দা।
হরিপুর থানার ওসি জনাব, তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ধান ব্যবসায়ী মুনসুর ধান ক্রয় করার জন্য মঙ্গলবার বিকেলে কাঠালডাঙ্গী বাজারে আসেন। সন্ধ্যায় তিনি একটি চা দোকানে বসে চা-নাস্তা খাচ্ছিলেন। এ সময় খালেক নামে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হঠাৎ কুড়াল দিয়ে মনসুরের মুখ বরাবর কোপ দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আব্দুল খালেককে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।