শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পোশাক শ্রমিকের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচাপায় আল ইমরান (২৬) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন, আর এ ঘটনা গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইটাহাটা এলাকায়। সোমবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার তারাকান্দা এলাকার ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া উত্তরপাড়ায় ভাড়া বাসায় থেকে নাওজোর এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন ইমরান। সোমবার রাতে কারখানা ছুটির পর বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন তিনি। পথে ইটাহাটা এলাকায় (ভাওয়াল কলেজের পশ্চিম পাশে) অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে বাইসাইকেলসহ মহাসড়কে পড়ে যান ইমরান। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সানোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।