শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩১

এনজিও প্রতিনিধির মতবিনিময় সভা ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সাথে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কুয়াকাটা জোন অফিসের সম্মেলন কক্ষে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের উদ্দোগে ট্যুরিস্ট পুলিশ এবং কুয়াকাটাস্থ এনজিও প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার জনাব, ড.মোঃ আশরাফুর রহমান। সভায় কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মোহাম্মদ আবুল কালাম আজাদ সঞ্চালক হিসাবে সভা পরিচালনা করেন। কুয়াকাটার এনজিও আশা,হীড,ব্যুরো বাংলাদেশ,আভাস,কোডেক,পদক্ষেপ,ফ্রেন্ডশীপ,উদ্দিপন,এডিডি ইন্টারন্যাশনাল,গোলাপ বাংলাদেশের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাপতি মহোদয় জানান যে,পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে ট্যুরিস্ট এর সংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকত নিয়ে বাংলাদেশ সরকারের মহাপরিকল্পনা তথা মাস্টারপ্লান আছে। কিভাবে কুয়াকাটা সমুদ্র সৈকত’কে বিশ্ব দরবারে ব্রান্ডিং ট্যুরিজম হিসাবে গড়ে তোলা যায় সেক্ষেত্রে সকলের প্রচেষ্ঠা প্রয়োজন। এনজিও এক্ষেত্রে গুরুত্বপূন ভুমিকা রাখতে পারে। এনজিওর প্রতিনিধিরা কুয়াকাটা বীচ আর্ন্তজাতিক মানের করতে বিভিন্ন মতামত উপস্থাপন করেন। সভাপতি মহোদয় বর্হিবিশ্বের বিভিন্ন পর্যটন স্পট কিভাবে অতি দ্রুত প্রসার ঘটছে সেই বিষয় গুলো এনজিও প্রতিনিধির সাথে শেয়ার করেন। কুয়াকাটায় স্থানীয় পর্যটন বিকাশে পর্যটন স্পটের বিস্তারিত তুলে ধরা এবং প্রয়োজনীয় প্রশিক্ষিত স্টেকহোল্ডার তৈরী করার জন্য এনজিও গুলো যেন ভুমিকা নিতে পারে সেই বিষয়ে গুরুত্বারোপ করেন।