শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩১

কুপিয়ে জখম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়ি ফেরার পথে সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাস থেকে নামিয়ে তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা ফরিদপুর আদালতে মামলার হাজিরা দিয়ে ফেরার পথের। বৃহস্পতিবার দুপুরে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন উপজেলার গুণবহা ইউনিয়নের আব্দুল বারিক শেখের ছেলে সবুজ শেখ (৩০), সিরাজ শেখের ছেলে আলামিন শেখ (৩০) এবং পাঁচু শেখের ছেলে ইলিয়াস শেখ (৩২)। আহতদের মধ্যে সবুজ শেখ ও আলামিন শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে থানার ওসি জনাব, মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, হামলার ঘটনা শুনেছি। পুলিশ এ বিষয়টি নিয়ে কাজ করছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।