শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৯

স্বর্ণের বার উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০টি স্বর্ণের বার যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তের ব্রিজের উপর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার ২৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে স্বর্ণের এ বারগুলো উদ্ধার করা হয়।
যশোরের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণ পাচারকারীরা সাদিপুর সীমান্ত দিয়ে ভারতের স্বর্ণ পাচার করবে। পরে ওসি কামাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে বেনাপোল পোর্ট থানা পুলিশ সেখানে অভিযান চালালে পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে তার মধ্যে কসটেপে মোড়ানো ১০টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি একশ ৬২ গ্রাম।
উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি টাকা। উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করা হবে। স্বর্ণ পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।