ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব, কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে। রবিবার রাত থেকে শুরু হওয়া এ অভিযান সোমবার সকালেও চলছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার জনাব, খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করে বলেন, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় জঙ্গিরা অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
জানা গেছে, নব্য জঙ্গি সংগঠনের নেতাকে গ্রেপ্তারে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালাচ্ছে র্যাব। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানাবে র্যাব।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি জনাব, আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে সাড়াশি অভিযান চালাচ্ছে র্যাব।