শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৯

জেলে আটক অবৈধ জালসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের যৌথ অভিযানে পটুয়াখালীর বাউফলে ১০ হাজার মিটার অবৈধ জালসহ ২ জেলেকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার তেঁতুলিয়া নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের সময় চন্দ্রদ্বীপ ইউনিয়নের নাসির ব্যাপারী (৪৫) ও কচুয়া গ্রামের মামুন ফরাজীকে (৩২) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
অভিযানে ছিলেন বরিশাল জোনের নৌ-পুলিশ সুপার জনাব, মো. কফিল উদ্দিন, সহকারি পুলিশ সুপার জনাব, দিন-ই-আলম ও বাউফলের সহকারি মৎস্য কর্মকর্তা আনিচুর রহমান।