বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০৯

শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : ৫১ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ের শীতকালীন ক্রিড়া ও খেলাধুলা এবং পুরস্কার বিতরণ ২০২৩ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী ক্রীড়া সমিতি গৌরনদী এর আয়োজনে মঙ্গলবার অনুষ্ঠিত হয় বরিশালের গৌরনদীতে। শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার জনাব, বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এইচ এম জয়নাল আবেদীন হাওলাদার, গৌরনদী পৌর আওয়ামিলীগ এর সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, গৌরনদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, সহকারী শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জী, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপ,সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলীউল্লাহ, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি আবদুছ ছালেক মামুন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবায়দুর রহমান, সাংবাদিক লিটন খান, মোঃ নান্নু এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”