শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৩

সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে। মঙ্গলবার ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তাদের মরদেহ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই সুরুজ উদ্দিন আহমেদ বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। জাজিরা প্রান্তের এক্সপ্রেসওয়ে নাউডোবা ব্রিজ এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয় জন মারা যান।
ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক সেলিম মিয়া বলেন, অ্যাম্বুলেন্সটি ভোরে ঢাকাগামী একটি এলপি গ্যাস বোঝাই ট্রাকের পেছন নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। মরদেহ জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।